IQNA

ধর্মের পবিত্রতা হননকারী কার্টুনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে ও আই সি

22:50 - March 05, 2008
সংবাদ: 1635205
অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের বর্তমান চেয়ারম্যান দেশ পাকিস্থান সোমবার জাতিসংঘের সেক্রেটারী জেনারেল বান কি মুনকে আহবান জানায় যেন তিনি পশ্চিমা সংবাদ মাধ্যমে ধর্মের পবিত্রতা হননকারী কার্টুন প্রকাশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারগুলোকে আহবান করেন।
নিউইয়র্কে ও আই সির চেয়ারম্যান এক বিবৃতিতে বলেছেন, মতামত প্রকাশের স্বাধীনতার সাথে কিছু দায়িত্বও রয়েছে এবং তা অন্যদের বিশ্বাস ও অনুভূতিকে অপমান করার কোন লাইসেন্স দেয় না।

যারা এই ধরনের ব্যাঙ্গাত্বক ও পবিত্রতাহননকারী কার্টুন প্রকাশে সমর্থন দেয় ও ইসলামের বিরোধীতা করে আইন করতে প্রচারণা চালায় তাদের সরকারগুলোর সাথে কথা বলার জন্য ও আই সি জাতিসংঘের সেক্রেটারী জেনারেলকে অনুরোধ করেছে যেন তারা সম্ভাব্য সব ধরনের আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেন এগুলোর পুনরাবৃত্তি রোধে। এ ধরনের ইচ্ছাকৃত কাজ ইসলামের অনুসারীদের চিন্তা স্বাধীনতা, বিবেক ও ধর্মকে আঘাত করে।

সূত্র: ডেইলী টাইমস
captcha