নিউইয়র্কে ও আই সির চেয়ারম্যান এক বিবৃতিতে বলেছেন, মতামত প্রকাশের স্বাধীনতার সাথে কিছু দায়িত্বও রয়েছে এবং তা অন্যদের বিশ্বাস ও অনুভূতিকে অপমান করার কোন লাইসেন্স দেয় না।
যারা এই ধরনের ব্যাঙ্গাত্বক ও পবিত্রতাহননকারী কার্টুন প্রকাশে সমর্থন দেয় ও ইসলামের বিরোধীতা করে আইন করতে প্রচারণা চালায় তাদের সরকারগুলোর সাথে কথা বলার জন্য ও আই সি জাতিসংঘের সেক্রেটারী জেনারেলকে অনুরোধ করেছে যেন তারা সম্ভাব্য সব ধরনের আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেন এগুলোর পুনরাবৃত্তি রোধে। এ ধরনের ইচ্ছাকৃত কাজ ইসলামের অনুসারীদের চিন্তা স্বাধীনতা, বিবেক ও ধর্মকে আঘাত করে।
সূত্র: ডেইলী টাইমস