খুযেস্থান এডুকেশন অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ জাভাদ রাজাভী উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ফাতিমা (আ.) এর জীবনের বিভিন্ন দিকের উপরে বেশ কিছু গবেষণামূলক কাজ এ পর্যন্ত প্রকাশিত হয়েছে এবং জ্ঞানীজনেরা অনেক সময় ব্যায় করেছেন । কিন্তু সেগুলো হচ্ছে তার উচ্চতর নৈতিকগুনাবলীর তীর বিহীন সমুদ্রের এক ছোট্ট ফোঁটা মাত্র।
তিনি আরও বলেন যে মুহাম্মদ (সা.) তার এই নিষ্পাপ কন্যার প্রতি বিরাট গুরুত্ব আরোপ করেছেন। ইসলাম পূর্ব যুগে যখন অজ্ঞ লোকেরা কন্যা সন্তান হওয়ার বিষয়ে লজ্জিত ছিলো তখন নবী (সা.) তার কন্যার প্রতি সম্মান দেখিয়ে হাতে চুম্বন করতেন।
রাজাভী আরও বলেন, আমাদের উচিত সকল বিষয়ে যেমন ধর্ম, বেলায়েত (ইসলামী সরকার), পর্দা এবং নৈতিক গুণ অর্জন, শিশু পালন, রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন, ধৈর্য ও প্রতিরোধ বিষয়ে নবী (সা.) এর নিষ্পাপ পরিবারের পথ অনুসরণ করা যেন আমরা দুই পৃথিবীতেই নাজাত লাভ করতে পারি।