ইসলামিক কোয়ালিশন পার্টির পাবলিক রিলেশনস অফিস জানিয়েছে পার্টির সেক্রেটারী জেনারেল জনাব মোহাম্মদ নবী হাবিবী পার্টির সম্মেলনের শেষ দিনে বলেছেন যে ও আই সির উচিত এ ধরনের ষড়যন্তমূলক কাজের হোতা ডেনমার্ক হল্যান্ড ও জার্মানীর বিরুদ্ধে আগাম ও প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহন করা যাদের সংবাদ মাধ্যম প্রায়ই বাকস্বাধীনতার নামে ইসলামের পবিত্রতার প্রতি অসম্মান প্রদর্শন করে।
দুর্ভাগ্যজনকভাবে ইসলামের মহান নবীর উজ্জল চরিত্রের প্রতি অপমান ছুড়েঁ দেয়া একটি প্রচলনে পরিণত হয়েছে এবং সারা পৃথিবীর মুসলমানদের এ ধরনের শত্রুতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে চুপ থাকা উচিত হবে না।
জনাব হাবিবী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেঈর মন্তব্য স্মরণ করে বলেন, যায়নববাদীরা তাদের চরম মিত্রদের নিয়ে গাজা ভূখন্ডে সর্বাত্মক যুদ্ধ চালিয়েছে এবং চরমভাবে মানবাধিকার লংঘন করেছে। প্রকৃতপক্ষে গাজাতেই হলকস্ট ঘটছে আর বিশ্ব সদস্যরা এ রকম অত্যাচারের মুখে চুপ করে আছে।