রাহবারে মোয়াযযেমের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের উপপ্রধান হুজ্জাতুল ইসলাম মাহদাভী, আব্দুল আযীম আল হাসানির মাযারের আন্তর্জাতিক ও যোগাযোগ বিষয়ের উপপ্রধান আব্বাস সালিমি এবং দারুল হাদীস ইনস্টিটিউটের উপপ্রধান জনাব রাব্বানী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোরআন ভিত্তিক সংগঠন, দি কুরআন ইলেক্ট্রনিক সিটি এবং ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থায় প্ররিদর্শন শেষে আয়াতুল্লাহ রেশারী তার বক্তব্য রাখেন। তিনি কোরআনের ধ্যান ধারণার পাশাপাশি নবী (সা.) এর নিষ্পাপ পরিবারের দিকে মনযোগ দেয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।
উক্ত শাখাটি ১লা জানুয়ারি ২০০৮ থেকেই কার্যক্রম শুরু করেছিলো এবং এ পর্যন্ত ১৫৫ টি প্রতিবেদন প্রকাশ করেছে।