জুমার নামাজে আয়াতুল্লাহ আহমাদ খাতামী মুসল্লীদের বলেন, আমাদের শত্রুরা, বিশেষ করে আমেরিকা ইরানের ভোটারদের অনুৎসাহিত করার চেষ্টা করে আসছে।
আয়াতুল্লাহ খাতামী বলেন, তারা ইরানের বিরুদ্ধে তাড়াহুড়ো করে তৃতীয় একটি প্রস্তাব পাশ করেছে ভোটার উপস্থিতির উপর প্রভাব ফেলার জন্য। কিন্তু আগামী সপ্তাহে আপনাদের ভোট শত্রুদের, বিশেষ করে আমেরিকাকে হতাশ করে দিবে।
তিনি বলেন, জনগণ ভোট দিবে বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর বিরুদ্ধে এবং তাদের পক্ষে যারা সব সময় আমেরিকার বিরুদ্ধে লড়েছে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী স্থগিত করতে ইরানে বারবার অস্বীকার করার পর নিরাপত্তা পরিষদ সোমবার ইরানের উপর ১৫ মাসের মধ্যে তৃতীয় দফা অবরোধ আরোপ করেছে।
১৮০৩ নং প্রস্তাবনা জাতিসংঘ ও এর অঙ্গসংগঠন আই এ ই এর দাবী মেনে নিতে ইরানকে ৩ মাসের সময় বেধে দিয়েছে ।
তিনি এছাড়াও গাজায় আক্রমণ বৃদ্ধি করার জন্য দখলদার ইসরাইলী সরকারের তীব্র সমালোচনা করেছেন যা ১২৫ ফিলিস্তীনিকে শহীদ করেছে।
তিনি বলেন, যায়নবাদীদের সন্দেহ থাকা উচিত নয় যে এ আচরণ থেকে তারা কোনভাবেই লাভবান হবেনা বরং তাদের প্রস্তুত থাকা উচিত ফিলিস্তীনিদের নুতন ইনতিফাদার জন্য যা তাদেরকে দুর্দশার ভেতর নিক্ষেপ করবে।
তিনি আশা করেন আগামী সপ্তাহের মিটিং এ ও আই সি এ সমস্যার একটি সমাধান খুঁজে বের করবে।
তিনি ইউরোপিয়ান সংবাদ মাধ্যমকে ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপাতে সবুজ সংকেত দেয়ার জন্য জার্মানীর স্বরাষ্ট্র মন্ত্রীর তীব্র সমালোচনা করেন যা মুসলমানদের জন্য চরম অপমানজনক। তিনি উপস্থিত সকলকে ইউরোপীয় দেশের সাথে অর্থনৈতিক সম্পর্কচ্ছেদ করার আহবান জানান।
তিনি বলেন, এসব লোক ভাবে তারা এ সব শিশুসুলভ আচরণ দিয়ে ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে, কিন্তু ডেনমার্কেই এ বছর সবচেয়ে বেশী পবিত্র কোরআন বিক্রি হয়েছে ।