IQNA

ইরানকে তার সমর্থনের জন্য মস্কোর ইসলামী বিশ্ববিদ্যালয় ধন্যবাদ জানিয়েছে

21:41 - March 08, 2008
সংবাদ: 1635690
মস্কো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর মোরাদ মরতিজা রাশিয়াতে কোরআনের সংস্কৃতি প্রচারে ইরানের সার্বক্ষণিক সমর্থন চালিয়ে যেতে আহবান জানিয়েছেন।
মস্কোতে ইরানের সংস্কৃতিক উপদেষ্টার সাথে এক বৈঠকে প্রফেসর মর্তিজা ইরানের সার্বক্ষণিক সাহায্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এ ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য অনুরোধ করেছেন।

তিনি ইরানী সংস্কৃতিক উপদেষ্টাকে ধন্যবাদ জানান মস্কোর মুসলিম সমাজের সাথে সহযোগিতামূলক সম্পর্ক রাখার জন্য।

মস্কোতে ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন ও এর ৩০০ ছাত্র ছাত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, রাশিয়াতে ঐশী ধর্ম প্রসারে মুসলিম দেশগুলো থেকে আরও সহযোগিতা প্রয়োজন বিশেষ করে ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে।

তিনি বলেন, রাশিয়াতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়কে সাহায্য করবে ইরান।
captcha