দৈনিক আল-মুস্তাকবাল জানিয়েছে, আল্লামা ফাদলুল্লাহ ইসলামিক কংগ্রেস অব ইউরোপের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ বাশারের সাথে এক বৈঠকে বলেন, ইউরোপের মুসলমান ও ইসলামী ইনিস্টিটিউটগুলো ইউরোপীয় সমাজগুলোর প্রধান ধারাগুলোর সাথে যেন গঠনমূলক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে।
তিনি আরও বলেন, ইউরোপের বিভিন্ন ইসলামী সংস্থা ও প্রতিষ্ঠানগুলো ঐক্যবদ্ধভাবে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলোর ধর্মের পবিত্রতাহননকারী পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা বিভিন্ন ক্ষেত্রে তাদের ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রমাণ।
প্রবীণ ধর্মীয় নেতা আরও বলেন, বর্তমানে আরব ও মুসলমানদের প্রধান সমস্যা আসছে বর্ণবাদী ইসরাইল সরকারের কাছ থেকে যারা নিরাপরাধ ফিলিস্তীনি নারী ও শিশুদের হত্যা করছে।
বৈঠকে মোহাম্মদ বাশার ইউরোপের বিভিন্ন দেশে সংখ্যালঘু মুসলমানদের বিভিন্ন কর্মকান্ড ও অনুষ্ঠানের উপর একটি রিপোর্ট পেশ করেন।