শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসলিমরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শহরের বিভিন্ন রাস্তায় ৯০ মিনিট ধরে মিছিল করতে স্মল হীথে জড়ো হয়েছিলো।
গোল্ডেন হিলক রোডে জড়ো হওয়ার আগ পর্যন্ত পদযাত্রায় উচ্চস্বরে প্রার্থনা করা হয় ।
ইসলামী ক্যালেন্ডারে এই উৎসব সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর একটি।
পৃথিবীর বিভিন্ন দেশে এই পদযাত্রা দেখানো হয় যা আগামী সপ্তাহে আবার বার্মিংহামে অনুষ্ঠিত হবে।
পশ্চিম মিডল্যান্ড সুন্নী মসজিদগুলোর কনফেডারেশন- এর সেক্রেটারী মওলানা বোস্তান আল ক্বাদরী বলেন, বার্মিংহামের সমস্ত মুসলিম সমপ্রদায় উৎসব পালন করবে।
সাধারণত তা রবিউল আউয়াল মাসে ঘটে থাকে। ঘরে ঘরে ছোটদের জন্য অনেক অনুষ্ঠান হবে আর বড় অনুষ্ঠানগুলো হবে মসজিদগুলোতে। এটি এমন এক সময় যখন সমস্ত সমপ্রদায় একত্র হয় পরস্পরের সাথে।
সূত্র: বার্মিংহাম মেইল