হিজাবের কাছ থেকে মানবাধিকার এবং রাষ্ট্রের সেকুলারিজম কোন হুমকির সম্মুখীন নয়, এর প্রতি কোন নিষেধাজ্ঞা আরোপ করে এগুলো রক্ষাও করা যায় না। বাকোইয়ানিস আংকারাতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক নারী সম্মেলনে ডোরা বাকোইয়ানিস এ কথা বলেন। জানিয়েছে টার্কিশ ওয়েবসাইট নিউজটাইম সেভেন।
অধিকার ও মুক্ত সমাজের নিশ্চয়তা আসে রাজনৈতিক ইচ্ছা, আইনগত কাঠামো, নীতিমালা ও শিক্ষা, ইনফরমেশন ও প্রযুক্তি লাভের অধিকার, উন্নয়নের উপর নীতিমালা, চাকুরী, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সম অধিকারের কারণে।
ইসলাম হিজাবকে বাধ্যতামূলক পোশাক করেছে। তা কোন ধর্মীয় প্রতীক নয় যা একজন প্রদর্শন করে তার চিন্তাভাবনার প্রকাশ হিসেবে।
২০০৪ সনে ফ্রান্সের পাবলিক স্কুলে মাথার কাপড় নিষিদ্ধ করাতে মুসলমানদের মাথার কাপড় আলোচনার বিষয় বস্তুতে পরিণত হয়।
বেশ কিছু ইউরোপীয় দেশ ফ্রান্সের অনুস্মরণ করেছে। বাকোইয়ানিস অজ্ঞ পশ্চিমা সংবাদ মাধ্যমকে দায়ী করেন ইসলামে নারীদের অধিকার সম্পর্কে মিথ্যা ধারণা প্রচার করার জন্য।
গ্রীসের পরসাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইসলাম নারী ও পুরুষের সমান অধিকার দেয়।