IQNA

প্রেসিডেন্ট আহমাদিনেজাদ সংখ্যালঘু ধর্মীয় সমপ্রদায়ের আত্মোৎসর্গকারীদের প্রতি সম্মান জানিয়েছেন

8:30 - March 11, 2008
সংবাদ: 1636378
গত রোববার প্রেসিডেন্ট আহমাদিনেজাদ তেহরানের কানুন পারভারেশি হলে সংখ্যালঘু সমপ্রদায়ের আত্মোৎসর্গকারীদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
তেহরান পৌরসভার সাংস্কৃতিক উপপ্রধান ইক্বনাকে বলেছেন, আত্মোৎসর্গ ও শাহাদাতের সংস্কৃতি প্রসারের জন্য এবং ঐশী ধর্মগুলোর মধ্যে ভ্রাতৃত্বের ধ্যান ধারণা বৃদ্ধি করার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

তেহরানের মেয়র বাক্বের ক্বালিবাফ, তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মাহদী চামরান, সিটি কাউন্সিলের এক্সিকিউটিভ ডেপুটি জনাব কাশানী, তেহরানের বিভিন্ন ডিস্ট্রিক্ট এর মেয়রগণ, খস্টান বিশবগণ, ইহুদী রাব্বিগণ এবং ইরানের খৃস্টান, ইহুদী ও জোরোস্ত্রীয় সংগঠন সমূহের প্রতিনিধিগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ১৯৮০ সনে ইরানের বিরুদ্ধে এক রক্তাক্ত যুদ্ধ শুরু করে যাতে সংখ্যালঘু সমপ্রদায়ের সদস্যসহ লক্ষ লক্ষ ইরানী যুবক মাতৃভূমিকে দৃঢ়তার সাথে রক্ষা করতে গিয়ে তাদের মূল্যবান প্রাণ হারান ।
captcha