IQNA

'রেডিও ডায়ালগ' মুসলদানদের ঐক্য বৃদ্ধিতে সাইয়্যেদ জামালের উৎসাহদানকারী ভূমিকা আলোচনা করেছে

8:41 - March 11, 2008
সংবাদ: 1636387
ইরানের জনপ্রিয় রেডিও ডায়ালগ ইসলামী ঐক্য বৃদ্ধিতে ১৯ শতকের বিপ্লবী ও সংস্কারক সাইয়্যেদ জামাল উদ্দীন আসাদাবাদি ভূমিকা নিয়ে একটি অনুষ্ঠান প্রচার করবে।
রেডিও ডায়ালগের জনসংযোগ দপ্তর জানিয়েছে 'জামাল উদ্দীন আসাদাবাদী' ডকুমেন্টরীটি তার ব্যক্তিগত জীবন এবং সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদী শক্তিকে মোকাবেলা করার জন্য ও মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টির উপরে তার নেতৃস্থানীয় ভুমিকার উপর আলোকপাত করবে।

অনুষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে আসাদাবাদির অসামান্য অবদান বিশেষ করে অত্যাচার ও নির্যাতনের বুদ্ধিজীবী ও আলেমদের একত্র করার ক্ষেত্রে তার ঐতিহাসিক ভুমিকা আলোচনা করবে।

তিনি ইরানের সংসদীয় বিপ্লবের নায়কদের কীভাবে প্রভাবিত করেছিলেন এবং তার উৎসাহমূলক ভুমিকায় বিরুদ্ধে পারস্য ও উসমানিয় (তুর্কী) বাদশাহদের সীমালংঘনকারী প্রতিক্রিয়াও এ অনুষ্ঠানে আলোচিত হবে।
captcha