মোহাম্মদ ইউনুস, যিনি বাংলাদেশী একজন ব্যাংকার ও অর্থনীতিবিদ এবং যিনি উন্নয়নশীল দেশসমূহে ও শিল্পোন্নত দেশগুলোতেও ক্ষুদ্র ঋনের বিষয়ে উৎসাহ সৃষ্টি করেছেন, তিনি অনুষ্ঠানে বক্তৃতা করবেন।
‘দরিদ্রদের ব্যাংকার’ মোহাম্মদ ইউনুস দরিদ্রতার বিরুদ্ধে যুদ্ধের সফলতা বর্ণনা করবেন। জনাব ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর যা প্রতিষ্ঠিত হয়েছে এই বিশ্বাসের ভিত্তিতে যে দরিদ্র মানুষেরা বিশ্বস্ত এবং ব্যবসায়ী হতে পারে।
আট বছর আগে দুবাইতে ফোরামটি প্রতিষ্ঠিত হয় এবং তা ইসলামী ফাইন্যান্স ফ্যালেন্ডারে প্রধান অনুষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। তানেজা বলেন, আজ আমাদের অনেকে অনুকরণ করছে কিন্তু কেউই আমাদের সমকক্ষ নয়।
ইসলামী ফাইন্যান্স শিক্ষা শুরু থেকে দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেখানে শত শত কোটি ডলারের লেনদেন ও চুক্তি হচ্ছে এবং প্রতিবছর বেড়েই চলেছে।
ইসলামী ফাইন্যান্সের অগ্রদূত ও বিজ্ঞ ব্যক্তিরা দুবাইতে জড়ো হবেন যা শুধু আঞ্চলিক ক্ষেত্রেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও নেতৃত্ব স্থানীয় ইসলামী ফাইন্যান্সের কেন্দ্র হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
গত ১০ বছর ইসলামী বন্ড (সুফুক) ইস্যু হয়েছে আনুমানিক ১০০ বিলিয়ন ডলারের।