রাষ্ট্রের সর্বোচ্চ আদালত ইউসূফ জিয়া ওজকানের গত মাসের আদেশ বাতিল করেছে যা সে সব শিক্ষকদের পক্ষে এক আইনগত বিজয় যারা ক্যাম্পাসে মাথায় কাপড় বা স্কার্ফ নিষিদ্ধ হওয়ার পক্ষে।
আদালত বলেছে ওজকান তার ক্ষমতা বহির্ভূত কাজ করেছে এই আদেশ দিয়ে এবং ইউনিভার্সিটিতে হেড স্কার্ফ নিষিদ্ধ হওয়াকে বাতিল করা সংবিধান অনুযায়ী হয়েছিলো কিনা তা ভেবে দেখেনি।
ধর্ম নিরপেক্ষ শক্তিগুলো যেমন সামরিক বাহিনী, আদালত ও শিক্ষকরা মাথার স্কর্ফকে তুরস্কের ধর্মনিরেপক্ষ ঐতিহ্যের বিরোধিতা হিসেবে দেখে।
তারা যুক্তি দিচ্ছে ক্যাম্পাসে মাথার স্কার্ফ- এর অনুমতি দিলে রক্ষণশীলরা মেয়েদের উপর চাপ প্রয়োগ করবে ঢেকে চলবার জন্য এবং মাধ্যমিক স্কুলে ও সরকারী অফিসে স্কার্ফ নিষিদ্ধ থাকার প্রতি চ্যালেঞ্জ জানাবে।
সূত্র: এ এফ পি