IQNA

ইরানের উপমন্ত্রী ইসলাম বিরোধী ছবি বন্ধ করার জন্য হল্যান্ডকে আহবান জানিয়েছেন।

7:54 - March 13, 2008
সংবাদ: 1637147
হেগ -- ইরানের উপমন্ত্রী মেহদী সাফারী গত মঙ্গলবার ডাচ সরকারকে আহবান জানিয়েছেন যেন তারা চরম ডান পস্থী রাজনীতিকের ইসলাম বিরোধী ছবি প্রকাশে বাধা দেয় যা মুসলিম দেশগুলোতে প্রতিবাদের ঝড় তুলেছে।
ডাচ পররাষ্ট্রমন্ত্রী ম্যক্সিম ভারহেগেনের সাথে বৈঠকের পর জনাব সাফারী বলেন, আমি মনে করি তারা ছবিটির প্রকাশ বন্ধ করতে পারেন। সরকারের এ বিষয়ে দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, এই ছবি ১২০ কোটি মুসলমানের মূল্যবোধ ও নীতির প্রতি অপমানজনক।

ডাচ সরকার চরম ডান পন্থী রাজনীতিক গার্ট উইল্ডার্সকে এ ছবি বন্ধ করার জন্য এ পর্যন্ত দুবার বুঝাতে ব্যর্থ হয়েছে। তবে সে তার ডাকা সংবাদ সম্মেলন বাতিল করেছে এর নিরপত্তাজনিত খরচের পরিমাণ দেখে যার পরিমান হচ্ছে ৫০০,০০০ ইউরো অর্থাৎ ৭৬৬,০০০ ডলার।

উইল্ডার্স এখন এটি তার তৈরী ওয়েবসাইটে প্রচার করতে যাচ্ছে যেহেতু টেলিভিশন স্টেশনগুলো সেন্সর করা ছাড়া তা প্রচার করতে রাজী হয়নি।

সাফারী বলেন, এই ফিল্মের সুদূর প্রসারী প্রতিক্রিয়া ঘটবে। হল্যান্ডে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, উইল্ডার্স একজন যুদ্ধবাজ।

আফগানিস্তানের জালালাবাদে ২০০০ বিক্ষোভকারী ডেনমার্ক ও হল্যান্ডের পতাকা পুড়িয়েছে সর্বশেষ বিক্ষোভে।

২০০৬ সালে ডেনমার্কে অবমাননাকর কার্টুন ছাপানোর প্রতিবাদে বিক্ষোভে আফগানিস্তানে প্রায় ১১ জন বিক্ষোভকারী নিহত হয়।
captcha