IQNA

যায়নবাদীদের সাথে মুসলিমদের বিরোধের ভেতর রয়েছে ইসলাম আতংকের শেকড়

21:29 - March 13, 2008
সংবাদ: 1637259
তেহরান (ইক্বনা) -- ক্রমবর্ধমান ইসলাম আতংক ও গত ২ থেকে ৩ যুগ ধরে মুসলিমদের বিরুদ্ধে বিরূপ ধারণার মূল নিহিত আছে যায়নবাদীদের নৃশংস কর্মকান্ডের বিরুদ্ধে মুসলিমদের বিরোধিতা।
বিখ্যাত ইরানী ডিরেক্টর মোহাম্মদ রেযা ভারযী ইক্বনার সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, গত কয়েক যুগ ধরে সমস্ত পক্ষপাতিত্বমূলক ও শত্রুতামূলক পদক্ষেপ যা মুসলিমদের আঘাত করেছে তার মূল নিহিত আছে ইউরোপীয় ও আমেরিকান মনোভাবের উপর। কারণ তারা মনে করে মুসলমানদের বিরোধীতা এবং ইসলামের দ্রুত প্রসারকে ঠেকাবার একমাত্র পথ হচ্ছে ইসলামের নীতিমালা ও পবিত্র ব্যক্তিত্বদের বিরুদ্ধে আক্রমণমূলক প্রচারণা চালানো।

সাড়া জাগানো ইসলামী ছবি, 'ইবরাহিম রাসূলুল্লাহ' এর ডিরেক্টর বলেছেন, আশ্চর্যের বিষয় হচ্ছে তারা যত ইসলামকে অপমান করছে তত বেশী করে মানুষ জ্ঞান উম্মোচনকারী ধর্ম ইসলামের প্রতি আকর্ষিত হচ্ছে।

ভারযী যুক্তি দেন, যদি বিশ্বের জাতিসমূহ হঠাৎ করে কোন দল বা মাযহাবের বিরুদ্ধে অপমান ও অসম্মান দেখতে পায় তাহলে প্রকৃতিগতভাবেই তারা বিষয়টির প্রতি আগ্রহান্বিত হয়ে এর ভেতরটা দেখতে চাইবে।

তিনি বলেন, কেউ অস্বীকার করতে পারবেনা যে ইসলাম আতংক ও ইসলামের পবিত্র ব্যক্তিত্বের প্রতি অবমাননার কারণ পশ্চিমা সমাজগুলোর উপর যায়নাবাদীদের প্রভাবের ভেতর লুকিয়ে আছে। ইউরোপ ও আমেরিকার অনেক ক্ষমতাধর রাজনীতিক যায়নবাদী দলগুলোর প্রতি আজ ঋণী আর তাই যারা মুসলমানদের বিরুদ্ধে তাদের বিদ্বেষ লুকিয়ে রাখেনা তারা যায়নবাদীদের অনেক ষড়যন্ত্র বাস্তবায়িত করে।
মুসলমানদেরও দোষ রয়েছে। যায়নবাদীদের সাথে তাদের যে কোন প্রকার মেলামেশা বর্তমান পরিস্থিতিকে আরও খারাপ করবে।

তিনি বলেন, অনেক পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথমে জনমত গঠন করতে হয় এবং সিনেমা ইন্ডাস্ট্রি হচ্ছে রাজনীতিকরা যা চায় তার পক্ষে জনমত গঠনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। দুর্ভাগ্যজনকভাবে অনেক বিখ্যাত মুভি কোম্পানীতে যায়নবাদীরা অনুপ্রবেশ করেছে।
captcha