IQNA

'ইসলাম ও পশ্চিমা বিশ্ব' বিষয়ের উপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে জার্মান প্রফেসর বক্তব্য রেখেছেন

21:43 - March 16, 2008
সংবাদ: 1638115
লাহোর -- গত শনিবার পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ, জার্মানীর ইউনিভার্সিটি অব এরফুর্ট এর ধর্মীয় ও ইসলামী গবেষণা বিভাগের চেয়ারম্যান প্রফেসর জামাল মালিকের এর মাধ্যমে 'বিভিন্ন সংস্কৃতি ও এরও বাইরে নামে' একটি লেকচারের আয়োজন করে।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এক প্রেস রিলিজে জানা যায়, প্রফেসর মালিক ইসলামী গবেষণা, সূফীবাদ ও উপনিবেশবাদের ইতিহাসের উপর একজন পণ্ডিত।

ইউরোপে বসবাসরত মুসলমানদের দিকে তার দৃষ্টি নিবন্ধ রেখে তিনি বহুধর্মবাদের সম্ভাবনার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন যে ইউরোপ, বিশেষ করে জার্মানী তিনটি মৌলিক বিষয়ের দ্বারা গড়ে উঠেছে - চার্চের আধিপত্য, চার্চের সাথে যাদের মতপার্থক্য আছে তাদের একপাশে ঠেলে দেয়া এবং দিত্বীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আধুনিক ধর্ম নিরপেক্ষতা ও খৃস্টান ইউরোপের ঐক্য।

লেকচারের পর দর্শকস্রোতারা তাকে বেশ কিছু প্রশ্ন করেন বলে বার্তায় জানা যায়।
captcha