IQNA

ইসলাম বিরোধী ডাচ ছবির বিষয়ে ইয়েমেনে ডাচ রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন

22:47 - March 16, 2008
সংবাদ: 1638119
ইয়েমেন -- ইয়েমেনে ডাচ রাষ্ট্রদূত হ্যারি বুইকেমা ইয়েমেনী সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে ইসলাম বিরোধী ছবি এবং মুসলিম ও ইসলামী বিশ্বের প্রতি হল্যান্ডের সরকারের মনোভাব তুলে ধরেন।
রাষ্ট্রদূত বুইকেমা তার বাসায় এক সংবাদ সম্মেলনে ইসলাম বিরোধী ছবির নির্মাতা হল্যান্ডের ডানপন্থী সাংবাদিকের বিরুদ্ধে তার সরকারের বিরোধিতা ঘোষণা করেন। তার সাথে ছিলেন সিকিউরিটি ও প্রেস অফিসার।

তিনি বলেন, যদিও বাকস্বাধীনতাকে তার দেশের সংবিধানে মর্যাদা দেয়া হয়েছে কিন্তু যারা অন্যকে অপমান ও খাটো করতে চায় তারা কোনভাবেই সেটিকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারেনা । তিনি বলেন, হল্যান্ডের সরকার ছবিটির প্রকাশ বন্ধ করার জন্য একটি রাজনৈতিক উপায় খুঁজছে।

রাষ্ট্রদূত বলেন, তার সরকার মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে এবং নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের সাথেও যাদের সংখ্যা শতকরা ৬ ভাগ অর্থাৎ প্রায় ১০ লক্ষ। তিনি বলেন, হল্যান্ডে মুসলমানদের সাথে অনেক বড় রাজনৈতিক ও বেসামরিক সহযোগিতা রয়েছে।
captcha