IQNA

হল্যান্ডের খৃস্টান ও মুসলমানরা হাত মিলিয়েছে কোরআন বিরোধী ছবির প্রভাব সীমাবদ্ধ রাখতে

22:38 - March 26, 2008
সংবাদ: 1639020
হল্যান্ডের রাজনীতিক গার্ট উইল্ডার্সের কোরআন বিরোধী ছবি ফিতনা ইতিমধ্যেই এত দুর্যোগের আভাস দিচ্ছে যে হল্যান্ডের বেশ কিছু খসষ্টান ও মুসলিমরা ভাবছে যে এর বিরুদ্ধে কিছু করার এখনই সময়।
মুসলিম বিশ্বের কিছু মানুষের রাগ এত উচুঁতে উঠেছে যে হল্যান্ডের প্রোটেস্ট্যান্ট চার্চের একটি প্রতিনিধিদল, ডাচ কাউন্সিল অব চার্চেস এর মুসলিমরা এবং গভর্নমেন্ট কন্টাক্ট অর্গানাইজেশন এবং ইসলমী কন্টাক্ট গ্রুপ সবাই সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় মিশরে যাচ্ছে ।

বাস প্লেইজিয়ের হলেন ডাচ প্রোটেস্টেট চার্চের প্রধান ও প্রতিনিধি দলের একজন নেতা। তিনি এবং তার সাথীরা হল্যান্ডের ধর্মীয় ও সামাজিক গঠন ব্যাখ্যা করে ছবির প্রতিক্রিয়াকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে।

তিনি বলেন, আমরা মুসলিম নেতাদের সাথে কথা বলবো, চার্চের নেতাদের সাথে কথা বলবো, আমরা মিশরের সব সংবাদ মাধ্যমের সাথে এবং কায়রোতে পররাষ্ট্র দফতরের কোন সদস্যের সাথেও কথা বলবো।

বাস প্লেইজিয়ের মতে সমস্যা হচ্ছে, গার্ট উইল্ডার্স একজন মাত্র ব্যক্তি যে হেগের রাজনৈতিক কর্তা ব্যক্তিদের সাধারণ মতামতের অন্তর্ভুক্ত নয় এবং এ সংবাদটি হল্যান্ডের পররাষ্ট্র দফতর থেকে মুসলিম বিশ্বে পৌঁছাচ্ছেনা।

চরমপন্থী দলগুলো উইল্ডার্সকে হল্যান্ডের সমান ধরছে। তারা ভাবছে হল্যান্ড কোরআনকে অসম্মান করছে। বাক স্বাধীনতার কারণে হল্যান্ডের সরকারের জন্য গার্ট উইল্ডার্সের কন্ঠ চেপে ধরা হল্যান্ডের সরকারের জন্য সম্ভব হচ্ছেনা- এটা কেউ গ্রহণ করছেন।

খৃস্টান ও মুসলিম প্রতিনিধিদল পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে তারা মিশরে যাচ্ছে নিজেদের প্রচেষ্টায়, ডাচ সরকারের পক্ষ থেকে নয়। তারা পরিষ্কারভাবে দেখতে চায় হল্যান্ড জাতি ইসলাম বিরোধী কোন জাতি নয়।
captcha