অভিভাসন বিরোধী ফ্রিডম পার্টির নেতা গার্ট উইল্ডার্স বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্টারনেটে তার সংক্ষিপ্ত ছবি প্রচার শুরু করেছে। এতে আলকায়দার সাথে সংশ্লিষ্ট একটি ওয়েবসাইট তাকে হত্যার আহবান জানিয়েছে এবং আফগানিস্তানে ডাচ সৈনিকদের উপর আক্রমন বৃদ্ধির আহবান জানিয়েছে।
যথাযথ শরীয়া জবাব হচ্ছে তার মাথা কেটে নেয়া এবং তাকে তার পূর্বসূরী ভ্যান গো কে আনুসরণ করে জাহান্নামে যেতে দেয়া। আলকায়দা সংশ্লিষ্ট আল ইখলাস ফোরামের একজন সদস্য লিখেছে।
ডাচ ডিরেক্টর থিও ভ্যান গো যে একটি ছবি নির্মান করেছিলো ইসলামকে হিংসাত্মক আচরণের সমর্থক বলে অভিযুক্ত করে খুন হয়েছিলো এক ইসলাম পন্থী চরমপন্থীর হাতে।
উইল্ডার্স নির্মিত ‘ফিতনা’ ছবিটিতে ২০০১, সালের ১১ই সেপ্টেম্বরে আমেরিকার উপরে আক্রমনের ছবি এবং ইসলামী পন্থীদের বোমা হামলার ছবির সাথে কোরআনের আয়াত রয়েছে।
ছবিটি মুসলমানদেরকে আহবান জানায় কোরআন থেকে ‘বিদ্বেষপূর্ণ’ আয়াতগুলো ছিড়ে ফেলতে। ছবিটির শুরু ও শেষে নবী মুহাম্মাদ (সঃ)- এর একটি কার্টুন ছবি দেখায় যাতে দেখা যায় পাগড়ীর সাথে একটি টাইম বম্ব যা ঘড়ির কাটার টিক টিক আওয়াজ দিচ্ছে।
কার্টুনটি প্রথম প্রকাশিত হয় ড্যানিশ সংবাদপত্রে যা সারা পৃথিবীতে প্রতিবাদ সৃষ্টি করে এবং ড্যানিশ পণ্য বয়কট করে। অনেক মুসলিম নবীর ছবি আকাকে মানহানিকর মনে করে।
“ছবিটি বিভিন্ন ধর্মের মাঝে অশান্তি ও অসহনশীলতা উস্কে দেয়ার জন্য এবং পৃথিবীর শান্তি ও স্থিরতা নষ্টের উদ্দেশ্যে তৈরী করা হয়েছে।” ও আই সি এক বিবৃতিতে একথা বলেছে।
জাতিসংঘের সেক্রেটারী জেনারেল বান কি মুন ছবিটিকে ‘ঔদ্ধত্যপূর্ণ ইসলাম বিদ্বেষী’ বলে অভিহিত করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার লুই আরবুর বলেছে তা ‘বিদ্বেষপূর্ণ’
ইরান বলেছে ছবিটি অপরাধমূলক, পবিত্রতা হননকারী ও ইসলাম বিদ্বেষী। পৃথিবীর সবচে মুসলিম জনসংখ্যা অধ্যুষিত ও প্রাক্তন ডাচ উপনিবেশ ইন্দেনেশিয়া বলেছে ‘তা ইসলামের জন্য অপমানকর’।
হেগে সৌদী আরবের এম্বেসী বলেছে ছবিটি উস্কানিমূলক এবং ভুলে এবং মিথ্যা অভিযোগে ভরা যা মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করতে পারে।
ডাচ মুসলিম নেতারা সারা বিশ্বের মুসলিমদের শান্ত থাকার আহবান জানিয়েছে এবং ডাচ সম্পত্তি গুলোতে আক্রমন না চালানোর অনুরোধ করেছে। হল্যান্ডের ১ কোটি ৬০ লক্ষ জনসংখ্যার মধ্যে ১০ লক্ষ মুসলিম আছে বলে মনে করা হয়।