IQNA

হুমকির মুখে ডাচ এমপির ইসলাম বিদ্বেষী ছবি বন্ধ করেছে ওয়েবসাইট

22:35 - March 29, 2008
সংবাদ: 1639269
ইন্টারনেটের একটি ওয়েবসাইট শনিবার বলেছে এটি ইসলাম বিদ্বেষী ছবি ‘ফিতনা’ সরিয়ে নিচ্ছে এর ষ্টাফদের প্রতি গুরুতর হুমকির এবং মুসলিম জাতিগুলো ও জাতিসংঘের প্রধানের প্রতিবাদের মুখে।
ব্রিটেনের লাইভলীক কম বলেছে তারা ভিডিওটি নামিয়ে ফেলেছে কিন্তু তা অন্যান্য ওয়েবসাইটে এখনও দেখা যাচ্ছে যেমন ইউটিউবে। ছবিটি ইন্টারনেটে ছাড়া হয় বৃহস্পতিবারে।

‘আমাদের ষ্টাফদের প্রতি মারাত্মক ধরনের হুমকির পর এবং ব্রিটিশ সংবাদ মাধ্যমের কিছু খবর মেনে উপায় না দেখে ‘ফিতনা’ ছবিটি আমরা সরিয়ে নিয়েছি আমাদের সার্ভার থেকে’-বিবৃতিতে বলা হয়।

এটি বাক স্বাধীনতার জন্য একটি দুঃখজনক দিন কিন্তু আমাদের ষ্টাফদের নিরাপত্তাকে আমরা সবকিছুর উপর গুরুত্ব দিবো।

‘ফিতনা’ ছবিটিতে নিউইয়ক ও মাদ্রিদের ধ্বংসযজ্ঞের ছবির সাথে কোরআনের আয়াত যুক্ত করা হয়েছে।

শুক্রবার এ এফ পির সাথে সাক্ষাতকারে উইল্ডার্স বহির্বিশ্বে ডাচ নাগরিক ও সম্পদের উপর প্রতিশোধমূলক আক্রমনের দায় দায়িত্ব অস্বীকার করেছে।

ইরান ও বাংলাদেশ বলেছে ছবিটি গুরুতর পরিনতি বয়ে আনবে এবং পাকিস্তান ডাচ রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানিয়েছে।
captcha