IQNA

সর্বোচ্চ নেতার বর্ষ ঘোষণা শত্র“দের ষড়যন্ত ব্যর্থ করেছে

22:34 - March 29, 2008
সংবাদ: 1639270
জুমার নামাজের ইমাম বলেছেন সর্বোচ্চ নেতা কর্তৃক বিভিন্ন বর্ষকে বিভিন্ন বিশেষণ দেয়ার ঘোষণায় শত্র“দের অনেক ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে।
তেহরানের পশ্চিমে যানজান প্রদেশে জুমার নামাজের ইমাম হুজ্জাতুল ইসলাম আসগার মুসাভী এই মন্তব্য করেছেন। আরও বলেছেন যে রাহবারে মোয়াযযাম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেঈ গত বছরকে জাতিয় ঐক্য ও ইসলামী ভ্রাতৃত্বের বছর ঘোষণা করেছিলেন এবং নুতন বছরকে আবিষ্কার ও সমৃদ্ধি লাভের বছর ঘোষণা করেছেন।

মুসাভী বলেন রাহবারে মোয়াযযামের প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত ইসলামের শত্র“দের বিভিন্ন ক্ষতিকর প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে যারা ইসলামী ঐক্যকে ব্যর্থ করতে চায়।

তিনি বলেন আবিষ্কারের ও সমৃদ্ধির বছর শুধু অর্থনৈতিক ও শিল্পকারখানার জন্যই নয় বরং তা সব ক্ষেত্রেই প্রযোজ্য। বিশেষ করে সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও।

তিনি জ্ঞান উম্মোচনকারী ইসলাম ধর্ম পৃথিবী যে পথ দেখিয়েছে তারও সমৃদ্ধি ও আবিষ্কারের উপর গুরুত্ব আরোপ করেন।
captcha