IQNA

কোরআনী প্রশিক্ষনের জন্য শিক্ষা সংস্থা গড়ার আহবান

22:56 - March 29, 2008
সংবাদ: 1639271
স্কুলের সব পাঠে কোরআনের শিক্ষা প্রতিফলিত করতে হবে ইরানের শিক্ষা সংস্থাগুলোকে শিক্ষিত করে গড়ে তুলতে- বলেছেন দার-উল-কোরআন ইনষ্টিটিউট।
মাজিদ হোসেইনিফার ইক্বনাকে আরও বলেন যে ইসলামী ব্যবস্থার কর্মকর্তারা যেন প্রত্যেক পাঠের জন্য কোরআনকে তুলে ধরতে আরও প্রচেষ্টা চালান এবং প্রশিক্ষণ কোর্স গুলোতে পবিত্র কোরআনকে প্রধান বিষয় হিসেবে রাখেন।

শহীদ দাউদ কারিমী দারুল কোরআন কারিম ইনষ্টিটিউটের প্রধান আরও বলেন কোরআনী শিক্ষা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। কিন্তু ইসলমী সমাজগুলো এ লক্ষ্য থেকে অনেক দূরে আছে।

তিনি বলেন এটি পরিষ্কার যে পবিত্র কোরআনের একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের সব কিছুর উন্নয়ন, যেমন চিন্তা, সত্তা, প্রকৌশল এবং নৈতিকতা যেন মানুষ ঐশী পূর্ণতা লাভ করতে পারে।

তিনি আরও বলেন কোরআনের শিক্ষা স্কুল ও শিক্ষাকেন্দ্রগুলোতে আরও ভালোভাবে প্রয়োগ করা যায়।
captcha