IQNA

কোরআন বিদ্বেষী ছবির বিরুদ্ধে ইন্দোনেশিয়ার ছাত্রদের বিক্ষোভ

22:49 - March 31, 2008
সংবাদ: 1639424
ইন্টারনেটে ডানপন্থী ডাচ আইনবিদের তৈরী কোরআন বিদ্বেষী ছবির প্রচারণরার বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় শত শত জুনিয়র হাই স্কুলের ছাত্রদের বিক্ষোভ।
সেন্ট্রাল জাভা প্রদেশের মাজেলানে ছাত্ররা রাস্তায় নেমে পড়ে যেন কর্তৃপক্ষ গার্ট উইল্ডার্সের ছবি প্রচারকারী ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয়।

ছবিটি গত বৃহস্পতিবার ইন্টারনেটে ছাড়া হয় এবং ব্যপক নিন্দার সৃষ্টি করে।

অষ্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী ষ্টিফেন স্মিথ নিন্দায় অংশগ্রহণ করে বলেছেন, ছবিটি অপমানকর।

মিস্টার স্মিথ বলেন ছবিটির উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা।
captcha