IQNA

অস্ট্রেলিয়া কোরআন বিদ্বেষী ছবির নিন্দা জানিয়েছে

23:20 - March 31, 2008
সংবাদ: 1639425
অস্ট্রেলিয়া ডানপন্থী ডাচ রাজনীতিকের তৈরী ইসলাম বিদ্বেষী ছবির ইন্টারনেটে প্রচার করার নিন্দা জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ষ্টিফেন স্মিথ বলেছেন, গার্ট উইল্ডার্সের ছবি ফিতনা, এটি ইসলামকে সন্ত্রাসবাদের সাথে তুলনা করেছে এবং তা অপমান জনক।

তিনি বলেন, এটি পরিষ্কারভাবে বিভিন্ন ধর্মবিশ্বাসের মানুষের মাঝে বিভেদ সৃষ্টির জন্য করা হয়েছে। মুসলিম বিশ্ব ও ইউরোপের নেতাদের মত আমি নিজের এই ছবির ধ্যান ধারণাকে প্রত্যাখ্যান করছি এবং এর প্রচারকে তীব্র নিন্দা জানাচ্ছি।
অস্ট্রেলিয়াতে আমরা বাক স্বাধীনতার অধিকারে বিশ্বাসী কিন্তু আমরা কাউকে অপমান করা ও বর্ণ বৈষম্য উস্কে দেয়াতে বিশ্বাসী নই।

মুসলিম জাতিগুলো ইউরোপিয়ান এবং জাতিসংঘের সেক্রেটারী জেনারেল মান কি মুন সবাই এই ছবির বিষয়ে ক্রোধ প্রকাশ করেছে।

মি. স্মিথ ডাচ মুসলিম নেতাদের কন্ঠের সাথে কন্ঠ মিলিয়ে থাকার আহবান জানান এবং বলেন, সবচেয়ে ভালো জবাব হবে একটি শান্ত ও দায়িত্বপূর্ণ জবাব।

ইরান ও বাংলাদেশ সতর্ক করে দিয়ে বলেছে এই ছবি গুরুতর পরিণতি ডেকে আনবে এবং পাকিস্তান ডাচ রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানিয়েছে।
captcha