IQNA

ডাচ ব্যাবসায়ীরা উইল্ডার্সের বিরুদ্ধে মামলা করবে

23:32 - March 31, 2008
সংবাদ: 1639426
মুসলিমদের পক্ষ থেকে বয়কটের আশংকায় ডাচ ব্যবসায়ীরা গার্ট উইল্ডার্সকে মামলার হুমকি দিচ্ছে।
ডাচ এমপ্লর্য়াস এসোসিয়েশনের চেয়ারম্যান বানার্ড উইয়েন্টসেস বলেছেন, যদি মুসলিমরা ডাক ব্যবসাকে বয়ট করার সিদ্ধান্ত নেয় তাহলে তা ডাচ রপ্তানীকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি হ্যাট ফাইনানসিয়াল ড্যাগব্ল্যাড পত্রিকার সাথে সাক্ষাতকারে একথা বলেন।

শেল, ফিলিপস এবং ইউনিলিভার ডাচ ব্যাবসা হিসেবে সহজেই চিহ্নিত হয়।

তিনি বলেন, আমি জানিনা উইল্ডার্স কি ধনী অথবা তার ভালো ইনসিওরেন্স রয়েছে কিনা। বয়কট হলে আমরা দেখবো তাকে দায় দায়িত্ব বহন করানো যায় কিনা।

ডাচ মরক্কান পপ গায়ক সালাহ উদ্দীন অঙ্গীকার করেছে সে উইল্ডার্সের বিরুদ্ধে মামলা করবে যেহেতু সে তার ছবিকে ডাচ ডিরেক্টর থিও ভ্যান গোহর হত্যাকারী হিসেবে ব্যবহার করেছে।

ডাচ প্রধান মন্ত্রী জাঁ পিটার বলকেনেন্দ সতর্ক করে দিয়ে বলেছেন, এই ছবির পরিণতি জানতে আরও কয়েকমাস লেগে যেতে পারে।

প্রায় ৩০টি জর্দানী সংবাদপত্র রেডিওষ্টেশন ও ওয়েবসাইট ড্যানিশ ব্যবসাকে বয়কট করার উদ্যোগে প্রচারণা শুরু করেছে।
captcha