IQNA

ইরানের পররাষ্ট্র দফতর ডাচ রাষ্ট্রদূতকে তলব করেছে কোরআন সম্পর্কে বিতর্কিত ছবির বিষয়ে

23:37 - March 31, 2008
সংবাদ: 1639497
তেহরান -- ইরানের সরকারী রেডিও জানিয়েছে ইরানের পররাষ্ট্র দফতর ডাচ রাষ্ট্রদূতকে কোরআন সম্পর্কে বিতর্কিত ছবি 'ফিতনা'র বিষয়ে প্রতিবাদ জানাতে ডেকে পাঠিয়েছে।
ইরান গার্ট উইল্ডার্সের ছবিকে 'জঘন্য অপরাধমূলক' বলে নিন্দা করেছে এবং ইউরোপিয়ান সরকারগুলোকে আহবান জানিয়েছে তারা যেন এই ছবিটির আরো প্রচার বন্ধ করে। ছবিটি ইসলামকে একটি হিংসাত্মক ধর্ম হিসেবে বর্ণনা করেছে।

গত বৃহস্পতিবার ইন্টারনেটে প্রচারিত এই ছবিটি অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্বের দ্বারা নিন্দিত হয়েছে। যার মধ্যে একজন ছিলেন জাতিসংঘের সেক্রেটারী জেনারেল বান কি মুন।

অস্ট্রেলিয়ার প্রধান মন্ত্রীও এর নিন্দা জানিয়েছেন এবং বলেছেন তা 'অপমানকর' এবং বিভিন্ন ধর্ম বিশ্বাসের মানুষের মাঝে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যেই করা হয়েছে।
captcha