IQNA

'নবী (সা.) এর জীবন ও তার ইসলমের প্রতি আহবান' বইটি তুরস্কে প্রকাশিত হয়েছে

22:39 - April 02, 2008
সংবাদ: 1639729
তুর্কী ভাষায় একটি বই, 'নবী (সা.) এর জীবন ও তার ইসলামের প্রতি আহবান, তুরস্কে প্রকাশিত হয়েছে।
তুর্কী লেখক বইতে বিভিন্ন ঘটনা ও পরিস্থিতি যেমন সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং ইসলাম আসার আগে সেখানে বিভিন্ন ধর্মের কী প্রভাব ছিলো তার উপর খুঁটিনাটি বর্ণনা দিয়েছেন।

বইটিতে নবী (সা.) এর নবুওয়াতের ঘোষণা, মক্কার ঘটনাবলী, ইসলামের প্রতি তার প্রকাশ্য আহবান এবং তার সমস্যাসমূহ, মক্কার মূর্তিপূজকদের সাথে তার ব্যবহার ইত্যাদি বিস্তারিত আলোচিত হয়েছে।

জনাব ভাতানদাস একটি পূর্ণ অধ্যায় রেখেছেন কোরআনের আয়াত নাযিল এবং সে সম্পর্কিত ঘটনাগুলোর উপরে।

১১৪০ পৃষ্ঠার এই বইটি তুরস্কের পিনার প্রকাশনী প্রকাশ করেছে।
captcha