IQNA

সর্বশক্তিমান আল্লাহ ইসলাম বিরোধী ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিবেন

22:13 - April 02, 2008
সংবাদ: 1639730
ক্বোমের মাদ্রাসাগুলোর প্রধান হুজ্জাতুল ইসলাম হোসেইনী বুশেহরী বলেছেন সর্বশক্তিমান আল্লাহ কোরআনে ইসলাম বিরোধীদের ষড়যন্ত্রকে নস্যাত করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
হুজ্জাতুল ইসলাম হোসেইনী বুশেহরী ইক্বনাকে আরও বলেন, আল্লাহ মুসলমানদের ব্যবস্থা করে দিবেন এসব হুমকি ও অপমানকে বিদায় করে দেয়ার জন্য।

কোরআন বিদ্বেষী চলচ্চিত্র 'ফিতনা'-এর সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের মানহানিকর কাজের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

তিনি বলেন, পশ্চিমা বিশ্ব ইসলামের প্রসারে ঘাবড়ে গিয়ে এর প্রতিরোধে তাদের শয়তানী উদ্দেশ্য সাধনে অগ্রসর হয়েছে। ইসলাম প্রসার লাভ করছে কারণ তা মানুষের প্রকৃতির সাথে নিকট সম্পর্ক রাখে।

বুশেহরী বলেন, পশ্চিমা জগত অন্য ধর্মগুলোর আদর্শিক নীতিমালাগুলো নিয়ে সমস্যায় পড়েছে কারণ তা বিকৃত করা হয়েছে এবং এর ফলে এগুলো মানুষের প্রয়োজনগুলো মিটাতে পারছেনা।

পশ্চিমা বিশেষজ্ঞদের মতামত উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমারা ইসলামের প্রসারের বিরুদ্ধে যত পদক্ষেপ গ্রহণ করে ততই পশ্চিমা মানুষেরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়।
captcha