IQNA

আর্মেনিয়ার চার্চ ইসলামের সাথে সংলাপকে স্বাগত জানিয়েছে

21:51 - April 03, 2008
সংবাদ: 1639815
আর্মেনিয়ান এপস্টলিক চার্চ মুসলিম নেতাদের কাছ থেকে আন্ত ধর্ম সংলাপের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এই বলে যে, সব ধর্মীয় নেতাদের উচিত একতাবদ্ধ হয়ে বিদ্বেষ ও সন্ত্রাসবাদের নিন্দা করা।
১৩৮ জন মুসলিম নেতার স্বাক্ষর করা 'কমন ওয়ার্ড' নামের উদ্যোগ শুরু হয়েছিলো গত বছর। আর্মেনিয়ার এপস্টলিক চার্চের চীফ একুমেনিক্যাল অফিসার আর্চ বিশপ ইযনিক পেট্রোসিয়ান মন্তব্য করেন, আমরা মনে করি যে একত্ববাদে বিশ্বাসী ধর্মগুলোর মাঝে একটি সত্যিকারের সংলাপ শুরু হওয়া উচিত যার লক্ষ্য হবে চিরস্থায়ী ও সাধারণ মানবের মূল্যবোধকে শক্তিশালী করা। বিভিন্ন বিশ্বাসের মাঝে সম্পর্ক শক্তিশালী করা এবং আল্লাহ যা সৃষ্টি করেছেন তা রক্ষা করা।

আর্চ বিশপ পেট্রোসিয়ান প্রিন্স পাযী বিন তালালকে যিনি জর্দানের আহলুল বাইত ইন্সটিটিউট ফর ইসলামিক থট এর জর্দানের নেতা তাকে সম্মোধন করে বাণী পাঠান। জর্দানের এই নেতা 'কমন ওয়ার্ড' উদ্যোগের মধ্যমণি। এর আগে ভ্যাটিক্যান কর্মকর্তাদের সাথে গভীর আলোচনার ব্যবস্থা করেছেন যা ২০০৮ সনের নভেম্বরে অনুষ্ঠিত হবে।

আর্চ বিশপ পেট্রোসিয়ান তার চিঠিতে আর্মেনিয়ার খৃস্টান ও তার মুসলিম প্রতিবেশীদের সুসম্পর্কের একটি দীর্ঘ ইতিহাসের কথা উল্লেখ করেন। তিনি ২০ শতাব্দীর প্রথমভাগে আর্মেনিয়াতে গণহত্যার সময় অনেক আর্মেনিয়ানকে অনেক মুসলিম রাষ্ট্র আশ্রয় দেয়ার কথা উল্লেখ করে বলেন যে এটি একটি দয়ার চিহ্ন। তিনি বলেন, সেটি আজ সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে কীভাবে মুসলমান ও খৃস্টানরা সৌহার্দের সাথে পাশাপাশি বাস করতে পারে, কষ্টের সময় পরস্পরকে সাহায্য করতে পারে এবং খোদাপ্রদত্ত শান্তিপূর্ণ ও সৃষ্টিশীল জীবন উপভোগ করতে পারে।
captcha