IQNA

মাদ্রাসাগুলোকে আয়াতুল্লাহ তাসকিরী পরিকল্পনা বাস্তবায়নের আহবান জানিয়েছে

22:36 - April 05, 2008
সংবাদ: 1640319
বিশ্বের বিভিন্ন মাযহাবের মধ্যে সম্পর্কের ফোরামের সেক্রেটারী জেনারেল আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী তাসকিরী শনিবার বলেছেন যে ইরানকে যথেষ্ট পরিমাণ আবিষ্কার ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে মাদ্রাসাগুলো যেন তাদের বৈজ্ঞানিক পরিকল্পনাগুলো কার্যকর করা শুরু করেন কারণ পৃথিবী নতুন পরিকল্পনার জন্য অপেক্ষা করছে।
ইক্বনার সাথে এক্সক্লুসিভ ইন্টারভিউতে আয়াতুল্লাহ তাসকিরী বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খমেনেঈ নতুন ইরানী বর্ষকে আবিষ্কার ও সমৃদ্ধির বর্ষ ঘোষণা করেছেন। আর এ কারণে ইরানের মাদ্রাগুলোর কাছে দায়িত্ব নেবার আশা করা যায়।

তিনি বলেন যে আবিষ্কার ও সমৃদ্ধি শুধু বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রের জন্যই প্রযোজ্য এ ধরনের ধ্যান ধারণা সঠিক নয়। বরং প্রত্যেক ক্ষেত্রেই আবিষ্কার ও সমৃদ্ধির প্রশস্ততা ও আন্দোলন বিবেচনা করতে হবে।

তিনি বলেন, ইসলামী মাদ্রাসাগুলো মানবীয় বিজ্ঞান এবং কোরআনী নীতিমালা ও ধর্মীয় শাস্ত্রে আবিষ্কারে সক্ষম।

আয়াতুল্লাহ তাসকিরী ইসলামী মাদ্রাসাগুলোকে ধর্মীয় নেতৃত্বের বিষয়ে গতিশীল ও সার্বজনীন আবিষ্কারের আহবান জানান। তিনি বলেন, তাদের উচিত বর্তমান বিশ্বের প্রয়োজন মিটানোর জন্য বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণ করা।
captcha