IQNA

ইসলামকে অপমানকারী দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের জন্য স্পিকারের আহবান

22:22 - April 06, 2008
সংবাদ: 1640618
ইরানের পার্লামেন্টর স্পিকার গোলাম আলী হাদ্দাদ রোববার বলেছেন মুসলমান দেশগুলোর উচিত সে সব ইউরোপীয় দেশগুলোকে শাস্তি দেয়া তাদের নাগরিকদের ইসলাম ও কোরানের পবিত্রতাকে অসম্মান করতে বাধা দেয়নি।
হাদ্দাদ আদেল নুতন ইরানী বছরের (২০ মার্চ-২০০৮এ শুরু) প্রথম পার্লামেন্ট অধিবেশনে এ মন্তব্য করেন। তিনি আরো বলেন ডেনমার্কের কার্টুন, জার্মানীতে 'সাটানিক ভার্সেসের' উপর নাটক এবং কোরআনের বিরুদ্ধে ডাচ চলচ্চিত্রের বিরুদ্ধে মুসলমানদের শ্রেষ্ঠ জবাব হচ্ছে এই তিন দেশকে অর্থনৈতিকভাবে বয়কট করা।

তিনি মুসলমানদের আহবান জানান যেন তারা উস্কানীর বিরুদ্ধে যথাযথ জবাব দেন এবং বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে মধ্যপ্রাচ্য শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকেন।

নুতন বছর ইরানীদের জন্য ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি মনে করিয়ে দেন যে সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনেঈ নুতন বছরকে আবিষ্কার ও সমৃদ্ধির বছর ঘোষণা করেছেন।

স্পিকার আইনবিদদের আহবান জানান যেন তারা সর্বাত্মক প্রচেষ্টা চালান যুবকদের মেধা ও সম্ভাব্যতাকে প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে দেবার জন্য।
captcha