IQNA

যুক্তরাষ্ট্রে শিয়া-সুন্নী সম্মেলন: একত্রে কিভাবে এগিয়ে যাওয়া যায় তার উপর গুরুত্বারোপ

22:34 - April 07, 2008
সংবাদ: 1640982
ক্যালিফোর্নিয়া -- নবী (সা.) এর জন্ম দিবস উদযাপন উপলক্ষে শত শত মুশলিম তৃতীয় শিয়া-সুন্নী সম্মেলনে অংশগ্রহণ করেছে।
'একসাথে এগিয়ে চলা' নামের অনুষ্ঠানটিতে পরিচিত মুসলিম পণ্ডিত ব্যক্তিবর্গ, নেতা ও কর্মীরা অংশগ্রহণ করে। প্রত্যেক সম্মানিত বক্তা দুই মাযহাবের মধ্যে ঐক্য আছে এমন বিষয়গুলো উল্লেখ করেন এবং কিভাবে এক সাথে সামনে এগিয়ে যাওয়া যায় তার উপর আলোচনা করেন।

বক্তাদের মাঝে ছিলেন ইসলামী জনসংযোগ কাউন্সিলের প্রতিনিধি ডঃ মাহের হাতুত, অরেঞ্জ কাউন্টির ইসলামিক এসোসিয়েশনের ইমাম ডঃ মোযাম্মিল সিদ্দীকী, ইসলামী কালচারাল সেন্টারের ইমাম সাইয়্যেদ মুস্তাফা আল কাযভিনী, ইসলামী শুরা কাউন্সিলের ডিরেক্টর শাকিল সাইয়্যেদ, শেইখ সাদুল্লাহ খান, সাইয়্যেদ আলী কাযভিনী এবং আল ফারুক মসজিদের সদস্য মারিয়া খানি।

অংশগ্রহণকারীদের মধ্যে গণ্যমান্য যারা ছিলেন তারা হলেন লেবাননের কনসুলেট জেনারেল জনাব ফাদি হাজালি, জনাব আলী আব্দুল লাতিফ, সৌদী কনসুলেট এবং প্রতিনিধি, শেরেল জনসন এবং ওমর জুবরান।
captcha