IQNA

যাহেদান বিশ্ববিদ্যালয় ২৩তম কোরআন উৎসবের আয়োজক হবে

22:21 - April 08, 2008
সংবাদ: 1641354
ইরানী ছাত্রদের কোরআনী তৎপরতা সংস্থা যাহেদান বিশ্ববিদ্যালয় ২৩তম কোরআন উৎসব এর আয়োজন করবে।
সংস্থার উপপ্রধান ঈসা আলী যাদেহ ইক্বনার সাথে সাক্ষাতকারে একথা বলেন। তিনি বলেন, কোরআন বিষয়ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে উদ্ধোধনী দিন সকালে। এর আগের দিন যাহেদান বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগীদের নাম গ্রহণ করা হবে।

জিহাদ বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা ও ম্যানেজারগণ এবং সিস্তান বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তাগণ উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিবেন।

প্রধান শহর যাহেদানের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, যে এটি দুঃখজনক পূর্ব দিকের এই প্রদেশে কোরআনের বিষয়ে অপর্যাপ্ত মনযোগ ও কোরআনী তৎপরতার ঘাটতি রয়েছে।

আলী যাদেহ আশা প্রকাশ করেন উক্ত উৎসব অবধারিতভাবে দুর্গম এই প্রদেশের বিষয়ে সাধারণের মনোভাব বদলে দেবে এবং যাহেদানে শিয়া ও সুন্নী উভয় মাযহাবের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তুলবে।

যাহেদান শহর ও বিশ্ববিদ্যালয়কে এই অনুষ্ঠানের জন্য বাছাই করার কারণ এটাই যে আয়োজকরা গবেষণা করে দেখেছেন এই অঞ্চলে কোরআনী বিজ্ঞানের সমপ্রসারণ প্রয়োজন।
captcha