পরিকল্পনা বিষয়ক সংস্থার ডিরেক্টর জেনারেল দাউদ তাক ফাল্লাহ ইক্বনাকে বলেছেন যে কোরআনের উপর ইরানী ইনফরমেশন ব্যাংক সম্পন্ন করা তাদের পরিকল্পনার একটি অংশ যার কাজ গত বছর শুরু হয়েছে এবং কোরআনী বিষয়ে প্রত্যেক তৎপর ব্যক্তিকে চিহ্নিত করতে তা সাহায্য করবে।
তিনি বলেন, পরিকল্পনায় কোরআনী বিষয়ে তৎপর প্রত্যেক ব্যক্তি কেন্দ্র ও ইনস্টিটিউটকে একটি পরিচয়পত্র প্রদান করা হবে এ ধরনের অনুষ্ঠান করার জন্য।
তিনি বলেন, দারুল কোরআন তার কার্যক্রমকে তিন পর্যায়ে সম্পন্ন করে থাকে: শিক্ষা, গবেষণা ও সহযোগিতা।
তিনি আরও বলেন, সংস্থাটি ৩০টি প্রদেশে ইসলামী উন্নয়ন দপ্তরের দারুল কোরআন শাখার মাধ্যমে কোরআনী তৎপরতা চালিয়ে থাকে।
তাক ফাল্লাহ বলেন, শিয়া ও সূন্নী জনগোষ্ঠীর জন্য ১৩ টি প্রদেশ বিশেষ গুরুত্ব বহন করে। আঞ্চলিকভাবে বিশেষ অনুষ্ঠানও করা হয় যেমন আঞ্চলিক সেমিনার।