IQNA

ওয়াকফ ও ইসলামী সভ্যতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ইসফাহানে অনুষ্ঠিত হতে যাচ্ছে

22:30 - April 08, 2008
সংবাদ: 1641357
ইরানের ওয়াকফ ও ইসলামী অনুদান সংস্থা ঐতিহাসিক শহর ইসফাহানে মে মাসের মাঝামাঝি সময়ে 'ওয়াকফ ও ইসলামী সভ্যতা'র উপরে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে।
'ওয়াকফ ও ইসলামী সভ্যতা'র উপর আন্তর্জাতিক সম্মেলনের লক্ষ্য হচ্ছে ইসলামী সভ্যতার উন্নয়ন ও সমৃদ্ধিতে ওয়াকফের ভূমিকা খুঁজে বের করা এবং ইসলামী ঐতিহ্য পুনর্গঠিত করার লক্ষ্যে চিন্তাচিদ ও বিজ্ঞ ব্যক্তিদের মাঝে আলোচনার সুযোগ করে দেয়া।

সম্মেলনের বিষয়গুলোর মাঝে থাকবে 'ওয়াকফ কী', 'ওয়াকফের অবস্থান এবং এর ধর্মীয় নীতিমালা', 'ওয়াকফের সাংস্কৃতিক রূপ', 'ওয়াকফের অর্থনৈতিক রূপ,' 'ওয়াকফের সামাজিক ও রাজনৈতিক রূপ,' 'ওয়াকফের আইনগত রূপ,' 'ওয়াকফের ঐতিহাসিক মর্যাদা,' 'ইসলামী দেশগুলোতে ওয়াকফের বর্তমান অবস্থা' এবং 'ওয়াকফ কে পুনর্জীবন দান।'

সম্মেলনটি অনুষ্ঠিত হবে ইরানের আওকাফ ও অনুদান সংস্থা, অর্থ মন্ত্রনালয়, কুয়েতের আওকাফ মন্ত্রনালয়, ওয়ার্ল্ড ফাউন্ডেশন অব ওয়াকফ, ক্বোমের মুফিদ বিশ্ববিদ্যালয় এবং ইরানের স্টক এক্সচেঞ্জের মিলিত উদ্যোগে।

সম্মেলনে ২০ জন সম্মানিত বিদেশী বিশেষজ্ঞ ও চিন্তাবিদ এবং প্রায় ১০০ সুপরিচিত ইরানী বিশেষজ্ঞ ও পণ্ডিত ব্যক্তিরা অংশ গ্রহণ করবেন।

২ দিনের এই সম্মেলনটি শুরু হবে ১২ই মে ২০০৮।
captcha