IQNA

মুসলিম নেতারা উইল্ডার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে

22:14 - April 09, 2008
সংবাদ: 1641708
ইন্দোনেশিয়ার মুসলিম নেতারা ও বিদেশী দূতরা দাবী জানিয়েছে যেন নেদারল্যান্ড সরকার ইসলাম বিদ্বেষী চলচ্চিত্র তৈরী ও প্রচার করার কারণে গার্ট উইল্ডার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় ।
মোহাম্মাদিয়া হেডকোয়াটার্সে ডাচ রাষ্ট্রদূত নিকোলাস ভ্যান ড্যামের সাথে বৈঠকে প্রতিবাদকারীরা বলেন, এই ছবির নিন্দায় ডাচ সরকারের বিবৃতি মুসলিম জাতিগুলোর রাগ প্রশমনে যথেষ্ট ছিলো না।

ডাচ সরকারকে অবশ্যই উইল্ডার্সের আচরণকে অপরাধ বলে চিহ্নিত করতে হবে। বাক স্বাধীনতার একটি সীমা আছে, পিপলস কনসালটেটিভ এসেম্বলির চেয়ারম্যান হেদায়েত নূর ওয়াহিদ উপস্থিত সমাবেশকে একথা বলেন।

তিনি বলেন, উইল্ডার্স বাক স্বাধীনতার মতবাদের পিছনে লুকিয়ে মুসলিমদের অপমান করতে পারেনা এবং নেদারল্যান্ড ও অন্যান্য জায়গায় অস্থিরতা সৃষ্টি করতে পারেনা। ডাচ সরকারের জন্য উইল্ডার্সকে আদালতে নেয়ার জন্য এগুলি যথেষ্ট কারণ হওয়া উচিত।

আমরা সবাই অপেক্ষা করছি দেখার জন্য ডাচ সরকার উইল্ডার্সকে কী শাস্তি দেয় কারণ চলচ্চিত্রটি পরিষ্কারভাবে ইসলমাকে অপমান করেছে, বলেছেন ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান আমিদান।
captcha