IQNA

ডাচ মুখপাত্র বলেছেন ডাচ মন্ত্রীকে ভিসা দিতে অস্বীকার করেছে সুদান

22:17 - April 09, 2008
সংবাদ: 1641709
ডাচ ডিফেন্স মিনিস্টার এইমার্ট ভ্যান মিডলকুপকে ভিসা দেয়নি সুদান। এতে তিনি সুদানের যুদ্ধ বিদ্ধস্ত দারফুর এলাকায় মোতায়েন জাতিসংঘ বাহিনী পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে।
মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে ভিসা দেয়া হয়নি আর তাই মন্ত্রী তার যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

ডাচ নিউসপেপার ভোক্সক্রান্ট জানিয়েছে কোন কারণ দর্শানো হয়নি। হতে পারে সুদান বিতর্কিত ইসলাম বিদ্বেষী চলচ্চিত্রের বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে।

কিন্তু সুদানের পররাষ্ট্র দফতর ভিসা না দেয়ার কথা অস্বীকার করেছে এবং বলেছে, বিষয়টি বিতর্কিত চলচ্চিত্রের সাথে যুক্ত না।

আমরা তাকে ভিসা দিতে অস্বীকার করিনি, কোন ডাচ মন্ত্রীর বিরুদ্ধে আমাদের বিশেষ কোন অবস্থান নেই, বলেছেন মুখপাত্র আলী আল সাদিক্ব।

তিনি বলেন, এটি শুধু সুদানের ডিফেন্স মিনিস্টার খুবই ব্যস্ত থাকার কারণে ঘটেছে যেহেতু তিনি তার সাথে সাক্ষাত করতে পারছেন না। আমরা ডাচ দূতাবাসের সাথে কথা বলছি যেন পরবর্তী ভিসা দেয়া যায় ভবিষ্যতে যে কোন এক সময়ে। ভ্যান মিডলকুপ দক্ষিণে ডাচ পর্যবেক্ষকদের সাথে ও সুদানের সরকারী কর্মকর্তাদের সাথে সাক্ষাত করার পরিকল্পনা নিয়েছিলেন।
captcha