IQNA

কোরআন সম্পর্কিত চারুকলা ও সংস্কৃতির জন্য মন্ত্রীর আহবান

22:50 - April 11, 2008
সংবাদ: 1642013
ইসলামী সংস্কৃতি ও হেদায়েত বিষয়ক মন্ত্রী হোসেইন সাফফার হারানদি বলেছেন চারুকলা ও সংস্কৃতি যেন কোরআন ভিত্তিক হয়।
মন্ত্রনালয়ের জনসংযোগ দফতর অনুযায়ী মন্ত্রী এই মন্তব্য করেন মাশহাদের মসজিদ সমূহে যারা কোরআন বিষয়ে তৎপর তাদের সাথে এক মিটিং-এ তিনি বলেন কোরআন মানুষের সব বিষয়কে প্রকাশ করেছে।

যে সংস্কৃতি ও চারুকলার মূল কোরআন প্রোথিত নয় তাকে আসল চারুকলা ও সংস্কৃতি বলা যাবেনা। তিনি বলেন প্রত্যেক ক্ষেত্রেই কোরআন সম্পর্কিত তৎপরতা চালিয়ে যেতে হবে।

যদি কোরআনের উপর গবেষণা সমৃদ্ধি লাভ করে তাহলে মানবজাতি প্রত্যেক প্রয়োজন ও প্রশ্বের সঠিক জবাব কোরআনে পেয়ে যাবে।

অন্য এক জায়গায় তার মন্তব্যে মন্ত্রী বলেন মসজিদ ভিত্তিক সংস্কৃতি ও চারুকলার উপরে বাজেট ২০ বিলিয়ন রিয়াল থেকে এখন ১৭০ বিলিয়ন রিয়ালে দাড়িয়েছে।
captcha