বিচার মন্ত্রনালয়ের জনসংযোগ দফতর অনুযায়ী আয়াতুল্লাহ হাশেমী শাহরুদী কাতারে এক সংবাদ সম্মেলনে বলেন বিশ্বের দাম্ভিক সরকারগুলোর প্রপাগান্ডা ও অসৎ পরিকল্পনা শুধু ইরানের বিরুদ্ধেই চালাচ্ছে তা নয়।
তিনি বলেন দাম্ভিক সরকারগুলোর মানবাধিকার সম্পর্কে বিষাক্ত প্রচারণায় তারা বিশ্বাসীদের আত্মিক ও ধর্মীয় স্বাধীনতাকে লংঘন করে।
তিনি বলেন ইরান অপরাধীদের অধিকারকেও যতটুকু সম্ভব রক্ষা করে। বিশ্বের দাম্ভিক শক্তিবর্গ সর্বাত্মক চেষ্টা চালায় ইরানের মানবাধিকার বিষয়ে বিশ্বের জনমতকে বিপথগামী করতে চায়, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা সর্ব শ্রেনীর লেখকদের অধিকারকে অগ্রাধিকার দেয় নারী, শিশু ও অপরাধীদেরসহ।
বিদেশী সংবাদ মাধ্যমগুলোকে ইরানে আমন্ত্রন জানান ইসলামী পদ্ধতিতে মানবাধিকার এর সাথে পরিচিত হওয়ার জন্য। তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রত্যেক ক্ষেত্রে যথাযথ বেসামরিক আইন ও মানবাধিকার প্রতিষ্ঠিত করেছে।