সেমিনারটির আয়োজন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক দপ্তর। অনুষ্ঠিত হবে ক্যাম্পাসে অবস্থিত ফায়সাল মসজিদে।
মাযহাবসমূহের মধ্যে সুসম্পর্ক তৈরীর ইরানী আন্তর্জাতিক সংস্থার প্রধান আয়াতুল্লাহ তাসখিরী কী নোট পেপার উপস্থাপন করবেন।
ইসলামিক ইভিওলজি কাউন্সিলের চেয়ারম্যান ডঃ খালিদ মাসুদ, রিফাহ ইউনিভার্সিটির ভি সি ড. আনিস আহমেদ, রুইয়াত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মুফতি মুনীবুর রহমান এবং আল্লামা ইদরীস সেমিনারে বক্তব্য রাখবেন।