আঞ্চলিক পুলিশ জানিয়েছে কেউ একজন কবরস্থানের প্রায় ৪০ টি পরিচয় ফলক উপড়ে ফেলেছে। কবরস্থানটি প্রদেশের প্রধান শহর সিমফারোপোলের বাইরে অবস্থিত। হামলাটি মুসলিম তাতার ও ইউক্রেনিয়ান ও রুশদের মধ্যে জাতিগত উত্তেজনার ইঙ্গিত করে।
ক্রিমিয়ান তাতারদের প্রতিনিধিরা বলেন হামলাকারীরা অসৌজন্যমূলক চিহ্ন ও শ্লোগান লিখে গেছে কবরস্থানের প্রাচীরে, যেমন- তাতাররা ক্রিমিয়া থেকে বেরিয়ে যাও।
তাতার নেতারা কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেন। তারা বলেন, বিভিন্ন জাতির মিশ্রিত এলাকায় বর্ণবাদ বৃদ্ধি পাচ্ছে। এর আগে ফেব্রুয়ারীতে আরেকটি তাতার কবরস্থানের পবিত্রতা নষ্ট করা হয়েছিলো।
১৯৪৪ সনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ডিক্টেটর জোসেফ স্ট্যালিনের আদেশে তাতার বংশোদ্ভুতদের দলে দলে ক্রিমিয়াতে নির্বাসন দিয়েছিলেন নাৎসী জার্মানীর সাথে সহযোগিতা করার অভিযোগে। ১৯৯১ সনে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গেলে অনেকেই ফেরত আসে তাদের সম্পত্তি পুনরুদ্ধারে এবং কোন কোন সময় জমি ও ঘরবাড়ির অধিকার নিয়ে অন্যদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।