১লা মে থেকে ফ্রী ক্লিনিক শুরু হবে এবং প্রত্যেক বৃহস্পতিবার এই ক্লিনিক চলবে বিকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত রিচ আউট মটগোমারি কাউন্টি ক্লিনিক থেকে।
আমাদের লক্ষ্য হচ্ছে মুসলিম সমাজকে সেবামূলক কাজে জড়িত করা এবং মানুষকে জানানো যে মুসলমানরা সমাজের একটি অংশ, বলেছেন ইসাম আলকাওয়াগা, যিনি একজন সাইফিয়া ট্রিস্ট ও মার্সি সোসাইটি বোর্ড মেম্বার। ডেটোন মার্সি সোসাইটিতে আমাদের বেশীর ভাগ সদস্যই চিকিৎসক। আমরা অনুভব করলাম মুসলিম হিসাবে আমরা একেবারে অল্প যা করতে পারি তা হলো আমেরিকাকে কিছু দিতে পারি যা তারা আমাদের জন্য করছে।
রীচ আউট এর ফ্রী ক্লিনিক সোমবার ও বুধবার চলে এবং অতিরিক্ত এই সেবাকে তারা স্বাগত জানিয়েছে।
মন্টগোমারী কাউন্টির প্রায় ৭০,০০০ ইনসিওরেন্স বিহীন নাগরিক রয়েছে যা পুরো জনসংখ্যার ১৩%। প্রায় ৪ কোটি ৭০ লক্ষ আমেরিকানের হেলথ ইনসিওরেন্স নেই বলে সরকারী কর্মকর্তারা জানান।
প্রায় ১৫ জন মুসলিম প্রাথমিক সেবা চিকিৎসক ক্লিনিকে কাজ করার জন্য স্বাক্ষর করেছেন এবং আরো ৫০ জন বিশেষজ্ঞ অবদান রাখতে প্রস্তুত বলে জানান বোর্ডের একজন মেম্বর ড. রামযিহ আযমেহ যিনি নিজেও একজন শিশুবিশেষজ্ঞ হিসেবে ফ্রী ক্লিনিকে সময় দিবেন।