জনাব হোয়াইট গুরুত্বারোপ করেন যে কোরানের বিরুদ্ধে একটি অপমানকর চলচ্চিত্র নির্মান চক্রান্তমূলক ও ঘৃন্য পদক্ষেপ যার লক্ষ্য হচ্ছে বর্ণবাদ। হিংসাত্মক ঘটনা ও বিভেদ উস্কে দেয়া। বিভিন্ন ধমের অনুসারীদের মাঝে।
কুয়েত সিটির দৈনিক আল ওয়াতান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে যে চরম ডানপন্থী রাজনীতিক গার্ট উইল্ডার্স বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির লোকদের মাঝে বিভেদ ও সংঘাত উস্কে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
ফেডারেশনের সেক্রেটারী আরো বলেন এই চলচ্চিত্র ও ডেনমার্কের সংবাদপত্রের কার্টুন-এর বিষয়ে বিশ্বের মুসলিম জাতিসমূহের যথাযথ প্রতিক্রিয়া সাংবাদিকদের শিক্ষা দিয়েছে যে তারা যেন ধর্মীয় নীতিমালা ও নৈতিক সীমানা মেনে চলে।
জনাব হোয়াইট বলেন উইল্ডার্স তার শয়তানী লক্ষ্যে পৌছুতে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন ইসলামী ব্যক্তিত্বদের অপমান করাকে শুধু প্রত্যাখ্যানই করেনি বরং আরো চেষ্টা করেছে বিশ্ব জনমত গড়ে তোলার এই ধরনের অনৈতিক কার্যক্রমের উদ্দেশ্য ও পরিণতি সম্পর্কে।
সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে পবিত্রতা হননকারী চলচ্চিত্রের বিরুদ্ধে এবং তারা ইসলাম বিরোধী রাজনৈতিক শক্তির চাপে নতি স্বীকার করেনি এবং পরিষ্কারভাবে চলচ্চিত্রের প্রকাশের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে।