এই প্রচারের আয়োজক আরদান দুশকু ইসলাম অনলাইন। নেটকে বলেছেন " আমরা দশ লক্ষ স্বাক্ষর সংগ্রহের আশা করছি।"
'জীবনের আলো' সংগঠনটি ২৭ মার্চ থেকে ' কসোভোকে স্বীকৃতি দান করার জন্য আরবদেশগুলোর প্রতি আহবান নামে এই প্রচারণা শুরু করে।
অটোমান সাম্রাজ্য থেকে সার্বিয়াা কসোভোকে জোর করে দখলে নেয়ার ঐতিহাসিক ঘটনাও এতে সংযোজিত হয়েছে।
এই প্রচারের উদ্দেশ্য হচ্ছে কসোভোর স্বাধীনতার পক্ষ্যে যুক্তি তুলে ধরা এবং আরব রাজধানীগুলোতে এর স্বাধীনতার বিরুদ্ধে সার্বিয়ার কুটনৈতিক প্রচেষ্টার বিপক্ষে কাজ করা।
তিনি বলেন আরব দেশগুলো কসোভোর স্বাধীনতার বিপক্ষে যেন না যায় কারন ২০ লক্ষ মুসলিম আলবেনিয় জনসংখ্যার ৯৫ শতাংশ।
প্রচার কাজে এ পর্যন্ত ১২২১ টি স্বাক্ষর সংগৃহীত হয়েছে। কসোভো ১৯৯০ সন থেকে জাতিসংঘের তত্বাবধানে আছে। সাবির্য়ার সেনাবাহিনী জাতিগত উচ্ছেদ অভিযানে নামলে ন্যাটো বাহিনী তাতে বাধা দেয়। ২০০৮ সনের ১৭ ফেব্রয়ারী কসোভো স্বাধীনতা ঘোষণা করেছে।