দ্বিতীয় আন্তর্জাতিক সেমিনার এর উদ্বোধনী অনুষ্ঠানে হাশেমী শাহরুদী এই মন্তব্য করেন এবং বলেন যে বিভিন্ন মাযহাবে আইনগত নীতিমালার পার্থক্য রয়েছে।
তিনি বলেন, জ্ঞান উম্মোচনকারী ধর্ম ইসলাম চিকিৎসা নৈতিকতায় আরো বিস্তৃত দৃষ্টি দান করে।
হাশেমী শাহরুদী যিনি পার্লামেন্টের একজন সদস্য ও বিশেষজ্ঞ বলেন যে ইসলামে মানবজাতির সৃষ্টি সম্পর্কে পরিপূর্ণ ধারণা রয়েছে যা বিভিন্ন রোগ সারাবার জন্য খুবই কার্যকরী।
তিনি বলেন, পবিত্র কোরআনে আছে ইবরাহিম (আ.) বলেছেন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে সুস্থ করেন। বিভিন্ন ইসলামী দেশে অনেকেই কোরআনের আয়াতের মাধ্যমে রোগীদের চিকিৎসা করে থাকে।
চিকিৎসা নৈতিকতার উপরে আন্তর্জাতিক সেমিনারটি বুধবার শুরু হয়েছে এবং চলবে ১৮ এপ্রিল শুক্রবার পর্যন্ত।