IQNA

সব স্বাধীন জাতি জীবন উৎসর্গকারীদের প্রতি ঋণী - প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

22:46 - April 16, 2008
সংবাদ: 1643846
প্রেসিডেন্ট আহমাদিনেজাদ লেবাননের প্রতিরোধ যুদ্ধে শহীদদের পরিবারের সাথে সাক্ষাতকালে বলেন, সব স্বাধীন জাতি এর জীবন উৎসর্গকারীদের প্রতি ঋণী।
প্রেসিডেন্টের ওয়েবসাইট অনুযায়ী ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ লেবাননের প্রতিরোধ যুদ্ধের শহীদদের পরিবারের সাথে সাক্ষাতকালে সারা বিশ্বের সব জাতির সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন এই বলে যে, অন্যকে ব্যবহার ও নীপিড়নের যুগ শেষ হয়ে এসেছে।

প্রেসিডেন্ট আহমাদিনেজাদ প্রতিরোধ যোদ্ধাদের স্মরণ করে তাদের প্রতি সম্মান দেখিয়ে বলেন, সারা বিশ্বের সব স্বাধীন জাতি জীবন উৎসর্গকারীদের প্রতি কৃতজ্ঞ।

সাক্ষাতকালে দুজন শহীদের পিতা শহীদদের পরিবারগুলোর পক্ষ থেকে কথা বলেন এবং বলেন, আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা বিশেষ করে রাহবারে মোয়াযযাম এবং ইরানের প্রেসিডেন্ট পৃথিবীর নীপিড়িত জাতিগুলোকে রক্ষায় সামনের কাতারে রয়েছেন।

২০০৬ এর গ্রীষ্মকালে যায়নবাদী সৈন্যরা ৩৩ দিনের এক আক্রমণ চালায় লেবাননেন উপর কিন্তু তারা অভূতপূর্ব এক প্রতিরোধ যুদ্ধের মুখোমুখি হয় ও পরাজয় বরণ করে হেজবুল্লাহর যোদ্ধাদের কাছে।

ইসরাইলী সৈন্যরা ৩৩ দিনের এই যুদ্ধে ১১০০ বেসামরিক ব্যক্তি ও শিশুদের হত্যা করে।
captcha