সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেঈ মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে হুজ্জাতুল ইসলাম আলী রেযা আরাফীকে নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয়টি দুটি বোর্ড একটি আন্তর্জাতিক কেন্দ্র ও অপরটি বিদেশে ইসলামী মাদ্রাসার সংস্থার সমন্বয়ে গঠিত।
দুটি কেন্দ্রের কর্মচারী গবেষকদের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চ্যান্সেলর বলেন, মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা বোর্ড যা লব্ধ অভিজ্ঞতাকে এবং আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতিকে কাজে লাগাবে।
জনাব আরাফী বলেন, একটি নুতন বিশ্ববিদ্যালয় চার্টার গৃহীত হয়েছে এবং সর্বোচ্চ নেতা ও সাংস্কৃতিক বিপ্লবের সুপ্রিম কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়েছে।
তিনি আশা করেন ক্বোমের বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র ও মাদ্রাসাগুলো এই বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতা করবে যেন নুতন বিশ্ববিদ্যালয়টির বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক মান উন্নত হয়।