মস্কো -- ইদানীং সবচেয়ে বেশী বিক্রয় হচ্ছে নারীদের জন্য রুমাল, মাথার স্কার্ফ এবং বোরখা যা মুসলিম নারীদের চিহ্ন। রোসিসকায়া গেযেটার সংবাদ অনুযায়ী সব কিছু এখন উজ্জল বর্ণের। সুতি, ফ্ল্যাক্স, পাপলিন,সিল্ক ইত্যাদি প্রাকৃতিক কাপড় থেকে তৈরী।
বিক্রয় সহকারী আয়শাত রামাথানোভা তুরষ্কের ইস্তাম্মুলে চেচেন নারীদের জন্য কাপড় বাছাই করতে পরিদর্শনে গেছেন।
তিনি বলেন, টেক্সটাইল ফ্যাক্টরীর ডিজাইনাররা বিশ্বাসী হওয়ার কারণে তারা নিশ্চিতভাবে জানে যে বাইরের চিত্র ভেতরের পৃথিবী, চিন্তা ও কাজকে প্রভাবিত করে। তাই নারীদের পোষাক হওয়া উচিত ধর্মভীরু এবং তাদের পরিবারের মর্যাদা ও বয়স অনুযায়ী।
বুটিক শপে বেশীর ভাগ যারা আসে তাদের বয়স ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত।
চেচেন প্রেসিডেন্ট রামাযান কাদিরভ নারীদেরকে ঐতিহ্যবাহী পোষাক বজায় রাখতে কয়েকবারই আহবান জানিয়েছেন।