IQNA

ছাত্রদের মাঝে আধ্যাত্মিকতা বৃদ্ধি করার জন্য জাতীয় কুরআন সেমিনার

22:55 - April 19, 2008
সংবাদ: 1644521
জাতীয় কুরআন সেমিনার অনুষ্ঠিত হলে বিশ্ববিদ্যালয়গুলোতে আধ্যাত্মিক পরিবেশের উন্নতি ঘটাবে এবং তা ছাত্রদের মাঝে প্রতিযোগিতা বৃদ্ধি করবে।
ইক্বনার সাথে এক সাক্ষাতকারে জাফর খোশরু যিনি ২২তম কোরআন সেমিনারে কোরআন অনুবাদ দ্বিতীয় সর্বোচ্চ স্থান লাভ করেছিলেন তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সিস্তাম বেলুচিস্তান প্রদেশে ২৩তম কুরআন সেমিনার অনুষ্ঠান করা একটি ভালো কাজ হয়েছে যা দূরবর্তী প্রদেশগুলোতে কুরআনী সংস্কৃতির প্রসার ঘটাবে।

কুরআনের উপর সেমিনার, প্রতিযোগিতা ও অধিবেশন মুসলিম ছাত্রদের ও যুবকদের কুরআন পড়তে ও এর আয়াত নিয়ে ভাবতে উৎসাহিত করবে ।

জনাব খোশরু বলেন যে আয়োজনকারীদের উচিত বিভিন্ন ক্ষেত্রে বিষয় সংখ্যা কমিয়ে আনা এবং বিভিন্ন উৎস ব্যবহারে গুরুত্ব দেয়া যেন প্রতিযোগীরা আরো ভালো করতে পারে।

সিস্তান বেলুচিস্তানে যেহেতু শিয়া ও সুন্নীরা পাশাপাশি বাস করে তাই এলাকায় এ ধরনের সেমিনার জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধি করবে।

কুরআন সাহিত্যিক জনাব খোশরু আশা প্রকাশ করেন যে তথ্য প্রচার এবং সেমিনারের সুবিধাদি এ বছর আরও উন্নত হবে।
captcha